RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন
ধারা৪৬

মহিলা শ্রমিকের জন্য সীমিত কর্মঘণ্টা

১টি বিধিনির্দেশিকা আছে

আইনের টেক্সট

৪৬। কোনো মহিলা শ্রমিককে তাহার এবং সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত মহাপরিদর্শকের বিনা অনুমতিতে কোনো প্রতিষ্ঠানে রাত ৮ (আট) ঘটিকা হইতে ভোর ৬ (ছয়) ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে কোনো কাজ করিতে দেওয়া যাইবে না।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ৪৬ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২
বিধি ১০৯

মহিলা শ্রমিকের কর্মঘন্টা

(১) কোনো মহিলা শ্রমিক দ্বারা রাত ৮ (আট) ঘটিকা হইতে ভোর ৬ (ছয়) ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে কাজ করাইতে হইলে ফরম-৩৯ অনুযায়ী উক্ত শ্রমিকের লিখিত সম্মতি গ্রহণ করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, মহিলা শ্রমিকের প্রয়োজনীয় যাতায়াত ব্যবস্থাসহ নিরাপত্তা নিশ্চিত করিতে হইবে।

(২) মহিলা শ্রমিক উপ-বিধি (১) এর অধীন কাজ করার সম্মতি প্রদান করিলে উক্ত মহিলা শ্রমিক কর্তৃক লিখিত আবেদনের মাধ্যমে প্রত্যাহার না করা হইলে উহা ৩০ (ত্রিশ) দিন পর্যন্ত কার্যকর থাকিবে।

(৩) সম্মতি প্রত্যাহারের ক্ষেত্রে ফরম-৪০ অনুযায়ী আবেদন করিতে হইবে।

(৪) মহিলা শ্রমিকের লিখিত সম্মতিসহ সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট আবেদন করিতে হইবে।

(৫) অতিরিক্ত মহাপরিদর্শকের অনুমতি প্রাপ্তির পর কোনো মহিলা শ্রমিককে রাত ৮ (আট) ঘটিকা হইতে ভোর ৬ (ছয়) ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে কাজ করানো যাইবে।

(৬) মহিলা শ্রমিকের রাত্রিকালীন কাজে সম্মতি প্রদানের রেজিস্টার ফরম-৪১ ও সম্মতি বাতিলের রেজিস্টার ফরম-৪২ অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে।

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৭৮

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি

বাস্তবায়ন নির্দেশিকা

করণীয়
রাত ৮টা থেকে ভোর ৬টার মধ্যে নারী শ্রমিককে কাজ করাতে হলে তার সম্মতি এবং জোনের অতিরিক্ত মহাপরিদর্শকের অনুমতি দুটোই নিন।
রেকর্ড
Consent form, BEPZA permission letter।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

EPZ: রাত ৮টা–ভোর ৬টা; নারী শ্রমিক ও অতিরিক্ত মহাপরিদর্শক দুজনের অনুমতি। BLA ধারা ১০৯: রাত ১০টা–ভোর ৬টা, শুধু নারীর অনুমতি।

BLA ধারা ১০৯ পাশাপাশি দেখুন
BLA ধারা ১০৯ · নারী শ্রমিকের জন্য সীমিত কর্মঘণ্টা

১০৯। কোন নারী শ্রমিককে তাহার বিনা অনুমতিতে কোন প্রতিষ্ঠানে রাত দশ ঘটিকা হইতে ভোর ছয় ঘটিকা পযর্ন্ত সময়ের মধ্যে কোন কাজ করিতে দেওয়া হইবে না।

EPZ ধারা ৪৬ · মহিলা শ্রমিকের জন্য সীমিত কর্মঘণ্টা

৪৬। কোনো মহিলা শ্রমিককে তাহার এবং সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত মহাপরিদর্শকের বিনা অনুমতিতে কোনো প্রতিষ্ঠানে রাত ৮ (আট) ঘটিকা হইতে ভোর ৬ (ছয়) ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে কোনো কাজ করিতে দেওয়া যাইবে না।