RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১০৭ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি১০৭

পাইপ লাইনের পথ পরিকল্পনা এবং ডিজাইনের অনুমোদন

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) প্রধান বিস্ফোরক পরিদর্শক এর লিখিত অনুমতি ব্যতীত কোনো পাইপ লাইন স্থাপন এবং ডিজাইন, নির্মাণ ও এতদ্ সংক্রান্ত কোনো কার্যক্রম গ্রহণ করা যাইবে না।

(২) পাইপ লাইন স্থাপনের আবেদন সংশ্লিষ্ট প্রজেক্ট রিপোর্ট, পাইপলাইন সংক্রান্ত সকল নকশা, স্বীকৃত কোড অনুসারে পাইপ লাইনের কারিগরী ডিজাইন, নির্মাণ ও পরীক্ষণ সংক্রান্ত তথ্যাদিসহ যন্ত্র বা যন্ত্রাংশের বিস্তারিত বর্ণনা, পাইপ লাইনের পথ পরিকল্পনাসহ পাইপ লাইনে পরিবহন করা হইবে এইরূপ পেট্রোলিয়ামের শ্রেণি উল্লেখপূর্বক পাইপ লাইন স্থাপনের পদ্ধতি এবং পাইপ লাইনের রক্ষণাবেক্ষণ ও চৌকি সংক্রান্ত প্রস্তাবের কপিসহ সরকার কর্তৃক, নির্ধারিত ফি প্রদানপূর্বক প্রধান বিস্ফোরক পরিদর্শক এর নিকট দাখিল করিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।