পেট্রোলিয়াম মজুদকরণ
(১) প্রধান বিস্ফোরক পরিদর্শকের লিখিত অনুমতি ব্যতিরেকে কোনো স্থাপনা, সার্ভিস ষ্টেশন অথবা মজুদাগারে পেট্রোলিয়াম মজুদ, বিতরণ এবং তৎসংশ্লিষ্ট কার্যাদির উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাইবে না।
(২) প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক লিখিত অনুমতি সাপেক্ষে কেবল তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম অনূর্ধ্ব ১০,০০০ (দশ হাজার) লিটার মজুদ করা যাইবে।
(৩) পারমিট পাইতে আগ্রহী কোনো ব্যক্তিকে প্রধান বিস্ফোরক পরিদর্শক অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বিস্ফোরক পরিদর্শকের নিকট পেট্রোলিয়াম স্থাপনা বা মজুদাগারের সঠিক অবস্থান এবং প্রাঙ্গণের চারপাশের স্থাপনাদির বিবরণ উল্লেখপূর্বক ৫ (পাঁচ) সেট নকশাসহ আবেদন দাখিল করিতে হইবে এবং সরকার কর্তৃক নির্ধারিত নিরীক্ষা ফি প্রদান করিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।