RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৯৬ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৯৬

ছিদ্রযুক্ত অথবা ত্রুটিপূর্ণ অথবা লাইসেন্সবিহীন ট্যাংকযুক্ত পরিবহন যান ভর্তিকরণের ক্ষেত্রে বিধি নিষেধ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

কোনো ব্যক্তি ট্যাংকযুক্ত পরিবহন যানে কোনো শ্রেণির পেট্রোলিয়াম ভর্তি করিতে পারিবে না, যদি না—

(ক) উক্তরূপ পরিবহন যান এই বিধিমালার অধীনে ট্যাংক-এ পেট্রোলিয়াম পরিবহনের জন্য ইস্যুকৃত লাইসেন্সের মেয়াদ না থাকে;

(খ) উক্তরূপ পরিবহন যানের কোনো ট্যাংক, প্রকোষ্ঠ, ভাল্ব, পাইপ বা অন্য কোনো সেফটি ত্রুটি অপসারণ করা হয় এবং ছিদ্রযুক্ত ট্যাংক অথবা প্রকোষ্ঠের ক্ষেত্রে উক্ত ট্যাংক অথবা প্রকোষ্ঠ বিধি ৭৩ অনুসারে পুনঃপরীক্ষণ করা হয় এবং পরীক্ষণে উত্তীর্ণ হয় :

তবে শর্ত থাকে যে, ট্যাংক ওয়াগনের ক্ষেত্রে এই দফার বিধানাবলি প্রযোজ্য হইবে না।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।