RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৪৮ · ষষ্ঠ অধ্যায় — পেট্রোলিয়াম পরিশোধন এবং সংমিশ্রণ
বিধি১৪৮

নিষ্কাশন

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) শোধনাগার হইতে নির্গত বর্জ্য ও ময়লা যাহাতে নদী, খাল, জলাশয় অথবা সমুদ্রতীর দূষণ করিয়া প্রাণী এবং গাছ-পালার উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলিতে না পারে সেই জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।

(২) পাম্প হইতে নির্গত বর্জ্য এবং পেট্রোলিয়াম নির্গত হইতে পারে এমন সকল নির্গমন পথে উপযুক্ত আকারের কার্যকর তৈল রোধক (efficient oil interceptor) ব্যবস্থা স্থাপন করিতে হইবে।

(৩) শোধনাগার কর্তৃপক্ষ শোধনাগার পরীক্ষাগারে পরীক্ষা করিয়া নির্গত বর্জ্যে তরল পেট্রোলিয়ামের পরিমাণ, অস্লত্ব ক্ষারীয় বৈশিষ্ট্য, ইত্যাদি নির্ণয় করিবে এবং প্রতি ৬ (ছয়) মাস পর পর উক্ত পরীক্ষার ফলাফল বিবরণী চাহিদা অনুসারে সংশ্লিষ্ট বিস্ফোরক পরিদর্শকের নিকট প্রেরণ করিতে হইবে।

(৪) নির্গত বর্জ্য শোধনাগার সীমানার বাহিরে নিষ্কাশিত হইবার পূর্বেই উহার ক্ষতিকর বর্জ্য নিস্ক্রিয় করিয়া ফেলিতে হইবে।

(৫) রাসায়নিক বর্জ্য নিস্কাশন নালা এবং পয়ঃনিষ্কাশন নালা পৃথক থাকিতে হইবে।

(৬) নিষ্কাশন নালা পর্যাপ্ত ধারণক্ষমতা সম্পন্ন হইবে যাহাতে নিষ্কাশিত বর্জ্য উপচাইয়া উঠিতে অথবা পশ্চাদভিমুখে ধাবিত হইতে না পারে, এবং উহা এমনভাবে নির্মাণ করিতে হইবে যাহাতে বর্জ্য ও ময়লা ছিদ্রপথে চারপাশে ছড়াইয়া পড়িতে না পারে।

(৭) যে নালার মাধ্যমে তৈলাক্ত বর্জ্য প্রবাহিত হইবে উহা এমন উপকরণ দ্বারা নির্মিত হইতে হইবে যেন নিস্কাশিত রাসায়নিক বর্জ্যের সহিত কোনো বিক্রিয়া না করে।

(৮) যে সকল নালায় আবর্জনা আটকা পড়িয়া নির্গমন পথ বন্ধ হইয়া যাওয়ার সম্ভাবনা থাকে, সেই সকল নালায় আবর্জনা র ্যাক স্থাপন করিতে হইবে।

(৯) আকস্মিক পরিবর্তিত গতিপথ বিশিষ্ট আবদ্ধ নালায় ম্যানহোল স্থাপন করিতে হইবে।

(১০) আবদ্ধ নালায় দূষিত বর্জ্য হইতে পৃথককৃত গ্যাস নির্গমন ব্যবস্থা এমন স্থানে রাখিতে হইবে যাহাতে কোনো বিপদ বা উৎপাতের সৃষ্টি না হয়।

(১১) নালার যথোপযুক্ত স্থানে ফায়ারট্র্যাপ সংযুক্ত থাকিতে হইবে যাহাতে কোনো অগ্নি শিখা উহাতে প্রবেশ করিতে না পারে।

(১২) নালায় গ্যাস-ট্র্যাপ সংযুক্ত থাকিলে উহা তৈলরোধকের উজানে স্থাপন করিতে হইবে এবং উক্ত গ্যাস-ট্র্যাপ গ্যাস-নির্গমন নলের এমন উচ্চতায় স্থাপন করিতে হইবে যাহাতে কোনো বিপদ বা উৎপাত সৃষ্টি না হয়।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।