বিধি২৮
বাল্ক পেট্রোলিয়াম খালাসকরণ
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় অংশের বিধান অনুসারে আমদানিকৃত পেট্রোলিয়াম সরাসরি সমুদ্র সৈকতস্থ মজুদ ট্যাংক বা বার্জ বা বাল্কে আমদানিকৃত পেট্রোলিয়াম বহন করার জন্য বিশেষভাবে নির্মিত লাইটার জাহাজের মাধ্যমে বন্দর কনজারভেটর কর্তৃক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, নির্ধারিত স্থানে খালাস করিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।