বিধি১৩৫
পাম্পিং (pumping)
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
পাম্প করিবার উদ্দেশ্যে বিশেষভাবে নির্মিত এবং প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক অনুমোদিত পাম্প হাউজ অথবা পাম্পিং এলাকা ব্যতীত পেট্রোলিয়াম পাম্প করিবার জন্য কোনো স্থাপনায় অন্তর্দহ ইঞ্জিন অথবা বৈদ্যুতিক মোটর ব্যবহার করা যাইবে না।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।