লাইসেন্স সংশোধন
(১) আইন এবং এই বিধিমালার অন্যান্য বিধান সাপেক্ষে, লাইসেন্সধারীর আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সিং কর্তৃপক্ষ এই বিধিমালার অধীন প্রদত্ত লাইসেন্স সংশোধন করিতে পারিবে।
(২) লাইসেন্সধারী লাইসেন্সের কি সংশোধন করিতে চাহেন উহা উল্লেখপূর্বক নিম্নবর্ণিত কাগজাদিসহ লাইসেন্স সংশোধনের আবেদন দাখিল করিবে, যথা:—
(ক) সরকার কর্তৃক নির্ধারিত ফি;
(খ) যে লাইসেন্স সংশোধন করা হইবে উহার মূল কপি এবং তৎসংযুক্ত অনুমোদিত নকশা;
(গ) লাইসেন্সকৃত প্রাঙ্গণে মৌলিক কোনো পরিবর্তনের ক্ষেত্রে প্রস্তাবিত পরিবর্তন নকশায় প্রদর্শন করিয়া বিধি ১৮৪-এর উপ-বিধি (৪) অনুসারে ৫ (পাঁচ) সেট নকশা ।
(৩) উপ-বিধি (২) এ উল্লিখিত নকশা অনুমোদনের জন্য বিধি ১৮৪ এর উপ-বিধি (৫), (৬) ও
(৭) এর বিধানাবলি প্রযোজ্য হইবে।
(৪) লাইসেন্সিং কর্তৃপক্ষ লাইসেন্স সংশোধনের আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট কাগজপত্র সঠিক থাকিলে লাইসেন্সিং কর্তৃপক্ষ লাইসেন্স সংশোধন করিবে এবং কাগজপত্র সঠিক না থাকার কারণে সংশোধনের আবেদন প্রত্যাখান করিলে, প্রত্যাখানের কারণ লিপিবদ্ধ করিয়া আবেদনকারীকে লিখিতভাবে উহা অবহিত করিবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।