RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ২০ · তৃতীয় অধ্যায় — পেট্রোলিয়াম আমদানি
বিধি২০

পেট্রোলিয়াম আমদানির জন্য লাইসেন্স

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) এই বিধিমালার অধীন মজুদের জন্য লাইসেন্স গ্রহণ ব্যতীত কোনো ব্যক্তি পেট্রোলিয়াম বা প্রজ্বলনীয় তরল পদার্থ আমদানি করিতে পারিবে না।

(২) উপ-বিধি (১) এর অধীন পেট্রোলিয়াম বা প্রজ্বলনীয় তরল পদার্থ আমদানির লাইসেন্সধারীকে পেট্রোলিয়াম বা প্রজ্বলনীয় তরল পদার্থ আমদানির পূর্বে উহার মজুদের লাইসেন্স গ্রহণ করিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।