RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১২০ · পঞ্চম অধ্যায় — পেট্রোলিয়াম মজুদ
বিধি১২০

মজুদের জন্য লাইসেন্স

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

কোনো ব্যক্তি এই বিধিমালার অধীনে লাইসেন্স গ্রহণ এবং উহার শর্তাবলি পরিপালন ব্যতিরেকে পেট্রোলিয়াম মজুদ করিতে পারিবেন না:

তবে শর্ত থাকে যে, ওয়েল হেড ট্যাংক-এ অথবা কনজারভেটর কর্তৃক আরোপিত শর্তাবলি অনুসরণ সাপেক্ষে বন্দর সীমানার মধ্যে ট্রানজিট কার্গো হিসাবে পেট্রোলিয়াম মজুদ করার ক্ষেত্রে লাইসেন্সের প্রয়োজন হইবে না।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।