RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৯৭ · দশম অধ্যায় — ক্ষমতা
বিধি১৯৭

পরিদর্শন, আটক ইত্যাদি ক্ষমতা প্রয়োগকারী কর্মকর্তা

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) নিম্নেবর্ণিত ছকের দ্বিতীয় কলামে উল্লিখিত যে কোনো কর্মকর্তা উক্ত ছকের তৃতীয় কলামে উল্লিখিত এলাকার মধ্যে আইনের ধারা ২৩ এ উল্লিখিত ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন, যথা:- ক্রমিক কর্মকর্তা এলাকা নং ১ ২ ৩

(১) প্রধান বিস্ফোরক পরিদর্শক, উপ-প্রধান বিস্ফোরক সমগ্র বাংলাদেশ পরিদর্শক, বিস্ফোরক পরিদর্শক ও সহকারী বিস্ফোরক পরিদর্শক

(২) জেলা ম্যাজিষ্ট্রেট স্ব-স্ব জেলা

(৩) জেলা ম্যাজিষ্ট্রেট অধীন সকল ম্যাজিষ্ট্রেট স্ব-স্ব অধিক্ষেত্র

(৪) মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার ও তাহার অধীন সংশ্লিষ্ট মেট্রোপলিটন ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নহে এমন পুলিশ কর্মকর্তা এলাকা

(৫) মেট্রোপলিটন এলাকা ব্যতীত অন্যান্য এলাকায় ইন্সপেক্টর স্ব-স্ব এলাকা পদমর্যাদার নিম্নে নহে এমন পুলিশ কর্মকর্তা

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা: ধারা ২৩