RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৪৩ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৪৩

দাহ্য কার্গোতে পেট্রোলিয়াম পরিবহনে বিধি-নিষেধ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) পেট্রোলিয়াম অথবা কয়লা ব্যতীত যাত্রী বা কোনো দাহ্য কার্গো বহনকারী কোনো জাহাজ বা অন্য কোনো নৌযান বাল্ক বা ট্যাংক- এ পেট্রোলিয়াম পরিবহন করা যাইবে না।

(২) জ্বালানি হিসাবে ব্যবহার্য তৃতীয় শ্রেণির পেট্টোলিয়াম ইঞ্জিনের নিচে সেলুলার ডবল বটম ট্যাংক বয়লার কক্ষ এবং সাধারণ খোলে পরিবহনের ক্ষেত্রে উপ-বিধি (১) এর বিধানাবলি প্রযোজ্য হইবে না, তবে এইরূপ ফুয়েল অয়েল ট্যাংক এবং উহার সহিত সংযুক্ত স্থাপনাদির ক্ষেত্রে প্রযোজ্য মার্চেন্ট শিপিং বিধিমালার বিধানাবলি পরিপালন করিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।