RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৫২ · ষষ্ঠ অধ্যায় — পেট্রোলিয়াম পরিশোধন এবং সংমিশ্রণ
বিধি১৫২

পেট্রোলিয়াম অপসারণ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

জ্বালানি হিসাবে ব্যবহারের নিমিত্ত সার্ভিস ট্যাংক-এ সরাসরি প্রেরণকৃত পেট্রোলিয়াম ব্যতীত পাতনযন্ত্র পরিত্যাগের সঙ্গে সঙ্গে সকল পেট্রোলিয়াম পাম্প দ্বারা শোধনাগারের মজুদ ট্যাংক-এ প্রেরণ করিতে হইবে এবং উক্ত পেট্রোলিয়াম পাতনযন্ত্র বা বয়লারের নিকটবর্তী কোনো স্থানে মজুদ করা যাইবে না:

তবে শর্ত থাকে যে, প্রধান বিস্ফোরক পরিদর্শক অন্য কোনোভাবে উক্ত পেট্রোলিয়াম অপসারণ বা মজুদকরণের অনুমতি প্রদান করিতে পারিবেন।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।