RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৯ · দ্বিতীয় অধ্যায় — সাধারণ বিধানাবলি
বিধি১৯

দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম মজুদের ধারণপাত্র

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) প্রধান বিস্ফোরক পরিদর্শকের অনুমোদন গ্রহণক্রমে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম মজুদের ট্যাংক স্টীল বা লোহা দ্বারা অথবা বিএস ৪৯৯৪ অনুসারে গ্লাস সংযোজিত প্লাস্টিক (glass reinforced plastic) দ্বারা নির্মাণ করিতে হইবে।

(২) দ্বিতীয় শ্রেণির পেট্রোলিয়াম মজুদের ক্ষেত্রে, প্রতিটি মজুদ ট্যাংক-এর ধারণক্ষমতার অন্যূন ৫ (পাঁচ) শতাংশ এবং তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম মজুদের ক্ষেত্রে, প্রতিটি মজুদ ট্যাংক-এর ধারণক্ষমতার অন্যূন ৩ (তিন) শতাংশ বাষ্পের জন্য খালি রাখিতে হইবে। প্রথম অংশ-সাধারণ

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।