RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৬৭ · সপ্তম অধ্যায় — পেট্রোলিয়াম পরীক্ষণ
বিধি১৬৭

পরীক্ষণ পদ্ধতি

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) পরীক্ষণ কর্মকর্তা বাংলাদেশ স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন অনুযায়ী নমুনা পরীক্ষা করিবেন।

(২) পরীক্ষণ কর্মকর্তা সকল ক্ষেত্রে অন্যূন ৩ (তিন) টি করিয়া নমুনা পৃথকভাবে পরীক্ষা করিবেন এবং, প্রয়োজনে, ৩ (তিন)টি পরীক্ষার ফলাফলের গড় থার্মোমিটার সংশোধনে ব্যবহার করিবে, মত পার্থক্যের ক্ষেত্রে, ব্যারোমেট্রিক সংশোধনেও উহা ব্যবহার করিতে পারিবেন।

(৩) গড় ফ্ল্যাশ পয়েন্ট ২৩ সেলসিয়াসের নিম্নে না হইলে, পরীক্ষা দ্বারা নির্ণীত ফ্লাশিং পয়েন্ট (এফ. পি) অনুসারে নমুনা পেট্রোলিয়াম দ্বিতীয় শ্রেণির (যাহার এফ.পি ২৩ সেলসিয়াস এর ঊর্ধ্বে কিন্তু ৬১° সেলসিয়াস নীচে) অথবা তৃতীয় শ্রেণির (যাহার এফ.পি ৬১° সেলসিয়াস এর ঊর্ধ্বে ৯৫° সেলসিয়াসের নীচে) পেট্রোলিয়াম বলিয়া গণ্য করা হইবে ।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।