RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ২১ · তৃতীয় অধ্যায় — পেট্রোলিয়াম আমদানি
বিধি২১

অব্যাহতিপ্রাপ্ত পেট্রোলিয়াম

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) নিম্নবর্ণিত ক্ষেত্রে এই অধ্যায়ের কোনো কিছুই প্রযোজ্য হইবে না, যথা:—

(ক) বিক্রয়ের উদ্দেশ্য ব্যতীত অনধিক ২৫ (পঁচিশ) লিটার প্রথম শ্রেণির পেট্রোলিয়াম;

(খ) মোটর যানের সহিত সংযুক্ত ফুয়েল ট্যাংক-এ রক্ষিত প্রথম শ্রেণির পেট্রোলিয়াম;

(গ) জাহাজের ভাণ্ডারে রক্ষিত দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম, তবে উহা স্বাভাবিক পরিমাণ হইতে অতিরিক্ত পরিমাণের হইতে পারিবে না।

(২) জাহাজের ভান্ডারে রক্ষিত পেট্রোলিয়াম স্বাভাবিক পরিমাণ হইতে অতিরিক্ত পরিমাণের বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন হইলে তৎসম্পর্কে কমিশনার অব কাস্টমস্ এর সিদ্ধান্ত চূড়ান্ত হইবে। দ্বিতীয় অংশ সমুদ্রপথে আমদানি

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।