বিধি৩২
স্থলপথে পেট্রোলিয়াম আমদানির ঘোষণা, ইত্যাদি
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
বিধি ২১ এর অধীন অব্যাহতিপ্রাপ্ত পেট্রোলিয়াম ব্যতীত অন্যান্য পেট্রোলিয়াম স্থলপথে আমদানি করিতে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তি বা এজেন্ট কমিশনার অব কাস্টমস্ এর নিকট সরাসরি ফরম ‘ক’ তে তৎকর্তৃক স্বাক্ষরিত একটি ঘোষণা প্রদানপূর্বক পেট্রোলিয়াম আমদানি ও মজুদের লাইসেন্স বা উহার সত্যায়িত অনুলিপি অথবা প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক প্রদত্ত একটি সনদপত্র দাখিল করিবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।