বিধি৭৫
নির্গমন নল (Discharge faucet)
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
ট্যাংক-এর প্রত্যেক কক্ষের সহিত শক্ত পদার্থ দ্বারা নির্মিত একটি নির্গমন নল সংযুক্ত থাকিতে হইবে এবং উহার নির্গমন অংশ প্যাচ কাটানো অথবা এমনভাবে নির্মাণ করিতে হইবে যাহাতে উহার সহিত কোনো হোস পাইপ মজবুতভাবে সংযুক্ত করা যায়।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।