RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৯২ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৯২

পরিবহন যানে সর্বদা প্রহরী রক্ষণ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) সড়কপথে পেট্রোলিয়াম বহনকারী প্রত্যেকটি পরিবহন যানে পেট্রোলিয়াম পরিবহন কাজে দক্ষ অন্যূন ১ (এক) জন প্রহরী সার্বক্ষণিকভাবে নিয়োজিত রাখিতে হইবে :

তবে শর্ত থাকে যে, কোনো পরিবহন যানের খালি ট্যাংক বা প্রকোষ্ঠ খালি কিন্তু পেট্রোলিয়াম বাষ্প মুক্ত না হইলে উহা প্রধান বিস্ফোরক পরিদর্শকের লিখিত পূর্ব অনুমোদিত স্থানে উহা প্রহরাবিহীন অবস্থায় রাখা যাইবে।

(২) সড়কপথে তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম ব্যতীত অন্য শ্রেণির পেট্রোলিয়াম ৫ (পাঁচ) কিলোলিটারের অধিক বহনকারী কোনো পরিবহন যানে বহন করা হইলে অথবা তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম ব্যতীত অন্য পেট্রোলিয়াম বহনকারী কোনো পরিবহন যানকে যদি সড়কপথে অন্য কোনো পরিবহন যান টানিয়া নেয় তাহা হইলে যতক্ষণ উহা চালিত থাকিবে ততক্ষণ চালকের সঙ্গে পেট্রোলিয়াম পরিবহন কাজে দক্ষ অন্যূন আরো ১ (এক) জন প্রহরী থাকিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।