বিধি২৫
আমদানি সনদ ও লাইসেন্স দাখিল
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
বিধি ২১ এর অধীন অব্যাহতিপ্রাপ্ত পেট্রোলিয়াম ব্যতীত অন্যান্য পেট্রোলিয়াম আমদানি করিতে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তি বা তাহার এজেন্ট কমিশনার অব কাস্টমস্ এর নিকট পেট্রোলিয়াম আমদানি ও মজুদের লাইসেন্স বা উহার সত্যায়িত অনুলিপি অথবা প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক প্রদত্ত একটি সনদপত্র দাখিল করিবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।