বিধি১৮৭
লাইসেন্সের রেকর্ড সংরক্ষণ
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
(১) বিধি ১৮৪ এর অধীন ইস্যুকৃত লাইসেন্স ও তৎসংযুক্ত অনুমোদিত নকশার একটি করিয়া অনুলিপি উহা প্রদানকারীর লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষণসহ উহার বিবরণ একটি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করিয়া রাখিতে হইবে।
(২) পেট্রোলিয়াম মজুদের জন্য লাইসেন্স ইস্যু এবং পেট্রোলিয়াম শোধনাগারের অনুমোদন প্রদান সংশ্লিষ্ট বিষয়াদি জেলা কর্তৃপক্ষকে অবহিত করিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।