RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ২৬ · তৃতীয় অধ্যায় — পেট্রোলিয়াম আমদানি
বিধি২৬

জাহাজ হইতে পেট্রোলিয়াম খালাসকরণ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) কমিশনার অব কাস্টমস্ এর অনুমোদন ব্যতীত আমদানিকৃত পেট্রোলিয়াম জাহাজ হইতে খালাস করা যাইবে না।

(২) কমিশনার অব কাস্টমস্ আমদানিকৃত পেট্রোলিয়াম পরীক্ষার প্রতিবেদন এবং বিধি ২৫ এর অধীন দাখিলকৃত লাইসেন্স বা উহার সত্যায়িত অনুলিপি বা সনদপত্র প্রাপ্তির পর এবং, প্রয়োজনে, অধিকতর তদন্ত করিয়া যদি সন্তুষ্ট হন যে, বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুসরণক্রমে পেট্রোলিয়াম আমদানি করা হইয়াছে এবং উহা মজুদের পর্যাপ্ত ব্যবস্থা রহিয়াছে, তাহা হইলে, তিনি আমদানিকৃত পেট্রোলিয়াম জাহাজ হইতে খালাস করিবার অনুমতি প্রদান করিবেন।

(৩) কমিশনার অব কাস্টমস্ যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, বাংলাদেশে মজুদকরণের উদ্দেশ্যে নহে বরং বাংলাদেশের বাহিরে তৎক্ষণাৎ প্রেরণের উদ্দেশ্যে, পেট্রোলিয়াম বাল্ক ব্যতীত, আমদানি করা হইয়াছে, তাহা হইলে, বিশেষ শর্ত সাপেক্ষে, তিনি বিধি ২০ ও ২৫ এর বিধানের প্রয়োগ হইতে অব্যাহতি প্রদানক্রমে উক্ত পেট্রোলিয়াম জাহাজ হইতে খালাসকরণের অনুমতি প্রদান করিতে পারিবেন।

(৪) এই বিধির কোনো কিছুই আপাতত বলবৎ অন্য কোনো আইন বা বিধির অধীন পেট্রোলিয়াম আটকের ব্যাপারে কমিশনার অব কাস্টমস্ এর ক্ষমতাকে খর্ব করিবে না।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।