বিধি১৪৫
মজুদ ট্যাংক-এর অবস্থান
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
পেট্রোলিয়াম মজুদ ট্যাংক বয়লার অথবা চুল্লির অবস্থানের ৫০ (পঞ্চাশ) মিটারের মধ্যে স্থাপন করা যাইবে না:
তবে শর্ত থাকে যে, বয়লারের জ্বালানি হিসাবে ব্যবহারের জন্য তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম মজুদ ট্যাংক-এর ক্ষেত্রে এই বিধির বিধানাবলি প্রযোজ্য হইবে না এবং এই ধরনের মজুদ ট্যাংক কোনো বয়লারকে ২৪ (চব্বিশ) ঘন্টা উত্তপ্ত করিতে প্রয়োজনীয় পরিমাণের অতিরিক্ত পেট্রোলিয়াম ধারণক্ষমতা সম্পন্ন হইবে না।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।