RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৭১ · সপ্তম অধ্যায় — পেট্রোলিয়াম পরীক্ষণ
বিধি১৭১

পরীক্ষণ ফি

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) পেট্রোলিয়ামের প্রতিটি নমুনার পরীক্ষণ বাবদ সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদান করিতে হইবে।

(২) আইনের ধারা ১৯ অনুসারে প্রতিটি নমুনার পুনঃপরীক্ষণ বাবদ সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদান করিতে হইবে; তবে মূল পরীক্ষা ত্রুটিপূর্ণ প্রমাণিত হইলে মূল সনদপত্র বাতিলপূর্বক একটি নতুন সনদপত্র ইস্যু করিতে হইবে এবং পেট্রোলিয়ামের সত্ত্বাধিকারী বা তাহার প্রতিনিধিকে, কোনো ফি প্রদান ব্যতিরেকে, উহার সত্যায়িত কপি প্রদান করিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা: ধারা ১৯