RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৬৮ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৬৮

ট্যাংকযুক্ত যান

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) প্রধান বিস্ফোরক পরিদর্শক এর অনুমোদন সাপেক্ষে বাল্ক পেট্রোলিয়াম বহনকারী প্রত্যেকটি ট্যাংকযুক্ত যান বিধি ৬৯ হইতে বিধি ১০৪ এ বর্ণিত বিধানাবলি অনুসারে নির্মাণ, পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ করিতে হইবে।

(২) ট্যাংকযুক্ত পরিবহন যান অথবা উহার নিরাপত্তা সংশ্লিষ্ট সরঞ্জামাদি এই বিধিমালার বিধান অনুসারে প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক অনুমোদিত না থাকিলে উহার অনুমোদনের জন্য আবেদনপত্রের সহিত উক্ত বিষয়ের বিস্তারিত তথ্যাদি এবং ১২ (বার) সেট নকশা দাখিল করাসহ এবং সরকার কর্তৃক নির্ধারিত নিরীক্ষণ ফি প্রদান করিতে হইবে।

(৩) প্রধান বিস্ফোরক পরিদর্শক উপ-বিধি (২) এ উল্লিখিত বিধান অনুসারে নকশা প্রাপ্তির পর এবং প্রয়োজনবোধে আরও তথ্য সংগ্রহ করিয়া যদি তিনি সন্তুষ্ট হন যে, ট্যাংকযুক্ত পরিবহন যান এবং নিরাপত্তা সংশ্লিষ্ট সরঞ্জামাদি বিধি ৬৯ হইতে বিধি ১০৪ এ বর্ণিত বিধানাবলির চাহিদা পূরণ করে, তাহা হইলে তিনি উপ-বিধি (২) এ উল্লিখিত নকশা অনুমোদন করিবেন এবং অনুমোদিত নকশার একটি কপি আবেদনকারীকে প্রদান করিবেন।

(৪) রেলপথে ট্যাংক ওয়াগনে পেট্রোলিয়াম পরিবহনের ক্ষেত্রে এই বিধির বিধানাবলি প্রযোজ্য হইবে না।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।