পাইপ লাইন স্থাপন
(১) কোনো বাধা, বন্ধক, অস্বাভাবিক বা ঝুঁকিপূর্ণ এলাকা পরিহার করিয়া পাইপ লাইন সবচাইতে সুবিধাজনক স্থানে স্থাপন করিতে হইবে।
(২) সকল পাইপ লাইন ভূমির নিচ দিয়ে স্থাপন করিতে হইবে, তবে ভূমির বিশেষ গঠনজনিত কারণ ও অর্থনৈতিক ব্যয় বিবেচনায় ভূ-উপরোস্থ পাইপ লাইনও স্থাপন করা যাইবে।
(৩) কোনো ভূ-নিম্নস্থ পাইপ লাইন পূর্বে স্থাপিত ভূ-নিম্নস্থ পানির বা গ্যাস লাইন, ক্যাবল লাইন, ড্রেইন বা অন্যবিধ স্থাপনা অতিক্রম করিলে সেই ক্ষেত্রে বিদ্যমান স্থাপনার অন্যূন ৩০ (ত্রিশ) সেন্টিিমটার নিচে পাইপ লাইন স্থাপন করিতে হইবে যাহাতে পূর্বে স্থাপিত স্থাপনার পরিদর্শন, রক্ষণাবেক্ষণ ও মেরামতে বাধা সৃষ্টি না হয়।
(৪) ভূ-গর্ভে স্থাপিত পাইপ লাইনের যাত্রাপথ বরাবর চিহ্ন (mark) স্থাপন করিতে হইবে এবং পাইপ লাইনের যে কোনো স্থান হইতে অন্যূন ২ (দুই) টি চিহ্ন খালি চোখে দৃশ্যমান হইতে হইবে।
(৫) অতিরিক্ত চাপ প্রশমনের উদ্দেশ্যে পাম্পিং স্টেশনের ডিসচার্জ পাইপে স্বয়ংক্রিয় বাইপাস ভাল্ব এবং নির্ভরযোগ্য প্রেসার গেজ থাকিতে হইবে।
(৬) যুক্তিসংগত দূরত্ব অন্তর অন্তর পাইপ লাইনে গেইট ভাল্ব স্থাপন করিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।