বিধি১৫৫
পাইপলাইন এবং ক্যাবল চিহ্নিতকরণ
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
(১) ভূ-উপরোস্থ সকল পাইপ লাইন এবং ক্যাবল স্পষ্টভাবে ট্যাপিং ষ্টেনসিলিং এবং রঞ্জিত করিয়া অথবা অন্য কোনো উপযুক্ত পদ্ধতিতে চিহ্নিত করিয়া রাখিতে হইবে।
(২) উর্ধ্বে স্থাপিত পাইপ লাইন এবং সড়ক অতিক্রমকারী ক্যাবলকে দুর্ঘটনাজনিত ধ্বংস হইতে রক্ষার্থে পর্যাপ্ত প্রতিরক্ষামূলক ব্যবস্থা থাকিতে হইবে ।
(৩) পেট্রোলিয়াম ভর্তি এবং খালাসের জন্য স্থাপিত পাইপ লাইন এবং ভাল্ব সনাক্তকরণের জন্য দৃষ্টিগ্রাহ্য চিহ্ন থাকিতে হইবে।
(৪) দুর্ঘটনাজনিত ধ্বংস হইতে রক্ষার্থে ভূ-গর্ভস্থ সকল পাইপ লাইনের গমনপথ লক্ষ্যণীয় মার্কার অথবা অন্য কোনো কার্যকরী উপায়ে চিহ্নিত করিয়া রাখিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।