বিধি৬১
আগুন, বাতি এবং ধুমপান নিষিদ্ধ
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
(১) সলিড বাল্ক হেডের পশ্চাৎ অংশ ব্যতীত প্রথম শ্রেণির পেট্রোলিয়াম বহনকারী নৌযানের কোথাও আগুন জ্বালানোসহ যে কোনো ধরনের উন্মুক্ত বাতির ব্যবহার ও ধুমপান করা যাইবে না।
(২) নৌযানের নেভিগেশনাল লাইট বাল্কহেডের পশ্চাতে থাকিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।