RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৭৬ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৭৬

জরুরি নির্গমন নিয়ন্ত্রণ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) ট্যাংক-এর প্রত্যেক কক্ষের নির্গমন পথে একটি কার্যকর ও নির্ভরযোগ্য শাটঅফ ভাল্ব (shutoff valve) পরিবহন যানের খোলের অভ্যন্তরে অথবা খোলের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে গঠিত সাম্পের অভ্যন্তরে থাকিতে হইবে।

(২) সহজে প্রবেশ করা যায় এমন অবস্থানে স্থাপিত অতিরিক্ত নিয়ন্ত্রণ সরঞ্জাম দ্বারা শাটঅফ ভাল্ব পরিচালনা করার ব্যবস্থা থাকিতে হইবে কিন্তু উক্ত নিয়ন্ত্রণ সরঞ্জামের অবস্থান সকল ভর্তিকরণ মুখ এবং নির্গমন নল হইতে দূরে থাকিবে।

(৩) উপ-বিধি (২) এ উল্লিখিত অতিরিক্ত নিয়ন্ত্রণ সরঞ্জাম একটি ফিউজিবল সেকশন থাকিতে হইবে যাহাতে অগ্নিকান্ডের সময় শাটঅফ ভাল্বকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হইতে সাহায্য করে।

(৪) চাপে ভাঙ্গিয়া যায় এমন অভ্যন্তরীণ শাটঅফ ভাল্ব এবং নির্গমন নলের মধ্যস্থানে পৃথক একটি সেকশন থাকিতে হইবে এবং এই পৃথক সেকশন শাটঅফ ভাল্বের নিকটে স্থাপন করিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।