বিধি৫৫
সমুদ্রপথে অপরীক্ষিত পেট্রোলিয়াম পরিবহন
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
কোনো পেট্রোলিয়াম বিধি ২২ এর উপ- বিধি (১) ও (২) এ উল্লিখিত বন্দরের মাধ্যমে আমদানিকৃত এবং সপ্তম অধ্যায়ের বিধান অনুসারে পরীক্ষিত না হইয়া থাকিলে বিধি ২২ এর উপ-বিধি (১) এর অধীন পেট্রোলিয়াম আমদানির ক্ষেত্রে অনুমোদিত বন্দর ব্যতীত অন্য কোনো বন্দর হইতে পরিবহন করা যাইবে না। তৃতীয় অংশ সমুদ্র উপকূল অঞ্চলে বাল্ক বা ট্যাংক-এ ব্যতীত প্রথম শ্রেণির পেট্রোলিয়াম পরিবহন
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।