বিধি১১৯
বড় ধরনের লিকেজ বা অগ্নিকান্ডের সংবাদ
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
কোনো পাইপ লাইনের এবং উহার সাথে সংযুক্ত কোনো স্থাপনার বড় ধরনের কোনো লিকেজ দেখা দিলে বা অগ্নিকাণ্ড সংগঠিত হইলে পাইপ লাইনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি অবিলম্বে তাহার নিকটতম ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এবং প্রধান বিস্ফোরক পরিদর্শককে টেলিফোন/ফ্যাক্স বা মোবাইল ফোন বা ই-মেইল এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য প্রদান করিবেন।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।