RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৮৩ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৮৩

ট্যাংক-এর ধারণক্ষমতা

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) কোনো পরিবহন যানের একই চেসিসের উপর স্থাপিত যে কোনো সংখ্যক ট্যাংককে ট্যাংক বিশিষ্ট পরিবহন যানের অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচনা করিয়া ট্যাংক-এর ধারণক্ষমতার সীমাবদ্ধতা উল্লেখ করিতে হইবে যাহাতে উষ্ণতা পরিবর্তনের ফলে ট্যাংক- এর উক্ত ধারণক্ষমতা বজায় থাকে।

(২) প্রথম ও দ্বিতীয় শ্রেণির পেট্রোলিয়ামের ক্ষেত্রে ট্যাংক-এর নীট পরিবহন ক্ষমতা গ্রোস পরিবহন ক্ষমতার ৯৭ (সাতানব্বই) শতাংশ এবং তৃতীয় শ্রেণির পেট্রোলিয়ামের ক্ষেত্রে উক্ত পরিবহন ক্ষমতা ৯৮ (আটানব্বই) শতাংশ হইতে হইবে।

(৩) কোনো ট্যাংক ট্রাক বা ট্যাংক সেমি-ট্রেইলারের নীট পরিবহন ক্ষমতা ২৫ (পঁচিশ) কিলোলিটার পেট্রোলিয়ামের অধিক হইবে না এবং কোনো ট্যাংক-এ ট্রেইলারের নীট পরিবহন ক্ষমতা ৫ (পাঁচ) কিলোলিটার পেট্রোলিয়ামের অধিক হইবে না।

(৪) ট্যাংক-এর ক্রমিক নম্বর এ্যামবুশ করিয়া চিহ্নিত করিতে হইবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কোনোক্রমেই উহা পরিবর্তন করা যাইবে না:

তবে শর্ত থাকে যে, প্রধান বিস্ফোরক পরিদর্শক কোনো বিশেষ অবস্থা বিবেচনা করিয়া, ট্যাংক ট্রাক অথবা ট্যাংক সেমি ট্রেইলার ট্যাংক-এ ২৫ (পঁচিশ) কিলোলিটারের অধিক পেট্রোলিয়াম অথবা কোনো ট্যাংক ট্রেইলারে ৫ (পাঁচ) কিলোলিটারের অধিক পেট্রোলিয়াম বহন করিবার অনুমতি প্রদান করিতে পারিবেন।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।