RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৭৮ · ৮ম অধ্যায় — বৈদ্যুতিক স্থাপনা
বিধি১৭৮

ক্যাথোডিক প্রতিরোধ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুসারে ক্যাথোডিক প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করিতে হইবে এবং উহা এমনভাবে স্থাপন করিতে হইবে যাহাতে প্রতিরোধকৃত এলাকায় স্থাপিত ধাতব কোনো পদার্থের উপর প্রতিকূল প্রভাব না পড়ে এবং বিপজ্জনক এলাকায় অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হইয়া বিপদ না ঘটিতে পারে।

(২) ক্যাথোডিক প্রতিরোধের অধীন ধাতব কাঠামো, পাইপ লাইন, ভাল্ব, প্ল্যান্ট এবং সংযুক্ত সরঞ্জামাদি মেরামত বা সংরক্ষণের জন্য বিচ্ছিন্ন করা যাইবে না, যদি না বর্তনী বিচ্ছিন্নের পূর্বে নির্ধারিত স্থানে উভয় প্রান্ত মোটা শক্ত বিদ্যুৎ পরিবাহী ক্ল্যাম্প দ্বারা আটকাইয়া বৈদ্যুতিক সংযোগ অব্যাহত রাখা হয় এবং উক্তরূপ ক্যাবল মেরামত বা সংরক্ষণ এবং বিচ্ছিন্ন স্থান পুনঃসংযোগ না করা পর্যন্ত ক্ল্যাম্প দ্বারা আটকানো থাকিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।