RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৯৮ · একাদশ অধ্যায় — দুর্ঘটনা ও তদন্ত
বিধি১৯৮

দুর্ঘটনার নোটিশ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) কোনো পেট্রোলিয়াম হইতে সৃষ্ট কোনো বিস্ফোরণ বা অগ্নিদুর্ঘটনায় কোনো ব্যক্তির প্রাণহানি ঘটিলে অথবা কোনো ব্যক্তি গুরুতর আহত হইলে অথবা সম্পত্তি বিনষ্ট হইলে দুর্ঘটনার সময় যে ব্যক্তির কর্তৃত্বে আপাততঃ উক্ত পেট্রোলিয়াম রহিয়াছে সেই ব্যক্তি অবিলম্বে তাহার নিকটতম ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এবং প্রধান বিস্ফোরক পরিদর্শককে উক্ত বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য প্রদান করিবে।

(২) উপ-বিধি (১) এর অধীন দুর্ঘটনার তথ্য পাওয়ার পর প্রধান বিস্ফোরক পরিদর্শক অথবা তাহার প্রতিনিধি দুর্ঘটনাস্থল পরিদর্শন না করা পর্যন্ত, অথবা আর কোনো পরিদর্শন বা পরীক্ষাকার্য চালাইবার প্রয়োজন নাই মর্মে প্রধান বিস্ফোরক পরিদর্শক এর নিকট হইতে নির্দেশ না পাওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলের ধ্বংসাবশেষ অপরিবর্তিত অবস্থায় রাখিতে হইবে, তবে উক্ত দুর্ঘটনার ফলে আহত ব্যক্তির উদ্ধারকার্য অথবা দুর্ঘটনায় নিহত ব্যক্তির অপসারণ অথবা ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যাইবে।

(৩) প্রতিটি লাইসেন্সকৃত প্রাঙ্গণে প্রধান বিস্ফোরক পরিদর্শক এবং সংশ্লিষ্ট অঞ্চলের বিস্ফোরক পরিদর্শকের ফোন/ফ্যাক্স নম্বরসহ পূর্ণাঙ্গ ঠিকানা সংরক্ষণ করিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।