সতর্কবাণী-সম্বলিত সাইনবোর্ড বা লেবেল
(১) কোনো পেট্রোলিয়াম মজুদাগার, স্থাপনা, ফিলিং স্টেশন, ড্রাম, ট্যাংক, শোধনাগার ও পরিবহন যানে “ধূমপান বা আগুন নিষিদ্ধ” সতর্কবাণী ও পেট্রোলিয়াম/প্রজ্জ্বলনীয় তরল পদার্থের ঝুঁকি সনাক্তকরণের জন্য নিম্নবর্ণিত আকারের সাইনবোর্ড বা লেভেল লাগাইতে (affix) বা সাইনবোর্ড স্থাপন করিতে হইবে, যথা:—
(ক) ড্রামের ক্ষেত্রে - অন্যূন ১০০ বর্গ সে মি.;
(খ) অনধিক ২০,০০০ লিঃ ধারণক্ষমতাসম্পন্ন - ১৬৯ বর্গ সে. মি. (১৩ সে.মি ×১৩ সেমি.); ট্যাংক-এর ক্ষেত্রে
(গ) ২০,০০১ হইতে ১,০০,০০০ লিঃ পর্যন্ত - ২৮৯ বর্গ সে মি. (১৭ সে মি×১৭সে মি.); ধারণক্ষমতাসম্পন্ন ট্যাংক-এর ক্ষেত্রে
(ঘ) ১,০০,০০০ লিটারের বেশি ধারণক্ষমতা- - ৪০০ বর্গ সে মি. (২০ সেমি. ×২০ সে মি.); সম্পন্ন ট্যাংক, শোধনাগার অথবা পেট্রোলিয়াম ডিপোর ক্ষেত্রে
(ঙ) অন্যান্য পেট্রোলিয়াম মজুদাগার, স্থাপনা - ২৮৯বর্গ সে মি.(১৭সে মি.× ১৭ সে মি.)। ও ফিলিং স্টেশনের ক্ষেত্রে
(২) উপ-বিধি (১) এ বর্ণিত লেবেল বা সাইনবোর্ড সহজে দৃশ্যমান হয় এমন কোনো স্থানে প্রদর্শন করিতে হইবে যাহার প্রতিটি অক্ষরের ক্ষেত্রফল হইবে অন্যূন ২৫ বর্গ সে.মি.।
(৩) প্রত্যেক লাইসেন্সকৃত প্রাঙ্গণে লাইসেন্সধারীর নাম ও লাইসেন্স নম্বর, লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের টেলিফোন নম্বর সহজে দৃশ্যমান হয় এমনভাবে লিপিবদ্ধ করিয়া রাখিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।