RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৩৮ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৩৮

জলপথে ট্যাংক-এ পেট্রোলিয়াম পরিবহনের শর্তাবলি

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) জাহাজ অথবা অন্য কোনো নৌযানে প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক অনুমোদিত নির্ধারিত অংশে পেট্রোলিয়াম মজুদ ও পরিবহন করিতে হইবে।

(২) এই বিধিমালার অধীন ফরম ‘ড’ তে প্রদত্ত লাইসেন্স ব্যতীত কোনো জাহাজ বা অন্য কোনো নৌযানের মাধ্যমে জলপথে বাল্কে পেট্রোলিয়াম মজুদ ও পরিবহন করা যাইবে না:

তবে শর্ত থাকে যে,—

(ক) আমদানিকৃত পেট্রোলিয়াম পরিবহনকারী জাহাজ বা নৌযানের ক্ষেত্রে এই বিধির বিধানাবলি প্রযোজ্য হইবে না;

(খ) প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক অরোপিত শর্তাবলি পালন সাপেক্ষে, এই উপ- বিধিতে উল্লিখিত লাইসেন্স ব্যতীত ফেরীতে নদী পারাপারে স্বীকৃত ওয়াগন বা ট্যাংক পরিবহন যানে পেট্রোলিয়াম পরিবহন করা যাইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।