RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৬৮ · সপ্তম অধ্যায় — পেট্রোলিয়াম পরীক্ষণ
বিধি১৬৮

পরীক্ষণে অসামঞ্জস্য দেখা দিলে তৎসম্পর্কে করণীয় কার্যাদি

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) আমদানিকৃত কার্গো হইতে সংগৃহীত পেট্রোলিয়ামের নমুনা পরীক্ষা করিবার পর নমুনা পরীক্ষণ কর্মকর্তা আমাদানিকৃত পেট্রোলিয়ামের কোনোটিই প্রথম শ্রেণির নহে নিশ্চিত হইলে তাহার নিজস্ব সন্তুষ্টির জন্য উক্ত বিষয়ে অধিকতর পরীক্ষার প্রয়োজন বলিয়া কমিশনার অব কাস্টমসকে প্রতিবেদন প্রদান করিবে।

(২) উপ-বিধি (১) এ বর্ণিত প্রতিবেদন প্রাপ্তির পর—

(ক) যদি চালানটি বাক্স, পিপা অথবা ড্রামে আমদানি করা হয়, তাহা হইলে কমিশনার অব কাস্টমস আমদানিকৃত পেট্রোলিয়াম খালাসের ব্যবস্থা করিবে এবং অনধিক ১৫০০টি বাক্স, পিপা অথবা ড্রাম একত্রে লট হিসাবে স্তুপাকারে রাখিবে অথবা অনধিক ১৫০০ বাক্স, পিপা অথবা ড্রামে নৌকায় খালাস করিবে এবং নমুনা সংগ্রহকারী কর্মকর্তা প্রত্যেকটি লট হইতে একটি করিয়া নমুনা সংগ্রহ করিয়া পরীক্ষণ কর্মকর্তার নিকট প্রেরণ করিবে;

(খ) যদি বাল্ক বা ট্যাংক-এ চালানটি আমদানি করা হয় তাহা হইলে নমুনা সংগ্রহকারী কর্মকর্তা দ্বিতীয় নমুনাটি পরীক্ষণ কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন এবং পরীক্ষণ কর্মকর্তার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কমিশনার অব কাস্টমস বাল্ক বা ট্যাংক-এর পেট্রোলিয়ামের যে কোনো অংশ খালাসকরণ বন্ধ রাখিতে অথবা বিধি ২৭ অনুসারে খালাসকরণের অনুমতি প্রদান করিতে পারিবে;

(গ) যদি বিধি ২৭ অনুসারে পেট্রোলিয়াম খালাস করিয়া মজুদ করা হয় তাহা হইলে- (অ) উহা বাল্ক বা ট্যাংক-এ পেট্রোলিয়াম মজুদ ব্যতীত লটে বিভক্ত করিয়া দফা

(ক) অনুসারে প্রতিটি লট হইতে নমুনা নির্বাচন করিতে হইবে; (আ) বাল্ক বা ট্যাংক-এ মজুদ করার ক্ষেত্রে পেট্রোলিয়াম ধারণকৃত প্রতিটি বাল্ক বা মজুদ ট্যাংক হইতে নমুনা সংগ্রহ করিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।