RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ২৩ · তৃতীয় অধ্যায় — পেট্রোলিয়াম আমদানি
বিধি২৩

পেট্রোলিয়াম বহনকারী জাহাজের মাস্টার অথবা এজেন্ট কর্তৃক প্রদত্ত ঘোষণা

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) পেট্রোলিয়াম বহনকারী প্রত্যেক জাহাজের মাস্টার কোনো বন্দরে প্রবেশ করিবার পূর্বে ফরম ‘ক’ তে তৎকর্তৃক স্বাক্ষরিত একটি ঘোষণাপত্র পাইলটের নিকট সরবরাহ করিবে:

তবে শর্ত থাকে যে, কোনো জাহাজ আগমনের পূর্বে জাহাজের এজেন্ট কর্তৃক স্বাক্ষরিত কোনো ঘোষণাপত্র বন্দর কনজারভেটরকে প্রদান করা হইলে জাহাজের মাস্টার কর্তৃক এই উপ-বিধির অধীন কোনো ঘোষণাপত্র প্রদানের প্রয়োজন হইবে না ।

(২) উপ-বিধি (১) এ প্রদত্ত ঘোষণাপত্র পাইবার পর পাইলট অনতিলম্বে উহা বন্দর কনজারভেটরের নিকট প্রেরণ করিবে এবং কনজারভেটর, প্রয়োজনীয় কাগজপত্রসহ, উহা কমিশনার অব কাস্টমস্ এর নিকট প্রেরণ করিবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।