বিধি৯৮
বৈদ্যুতিক দুর্ঘটনা এবং চলমান ইঞ্জিনে গোলযোগের বিরুদ্ধে সতর্কতা
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
কোনো যান্ত্রিক পরিবহন যানের ইঞ্জিন বন্ধ না করা পর্যন্ত এবং উক্ত যানের বৈদ্যুতিক সার্কিট হইতে ব্যাটারী পৃথক না করা পর্যন্ত উক্ত যানে পেট্রোলিয়াম ভর্তি করা যাইবে না এবং সকল ট্যাংক-এর ভাল্বসমূহ নিরাপদভাবে বন্ধ না করা পর্যন্ত পরিবহন যানের ইঞ্জিন পুনরায় চালু করা যাইবে না ও বৈদ্যুতিক সার্কিটের সহিত ব্যাটারীর সংযোগ স্থাপন করা যাইবে না :
তবে শর্ত থাকে যে, ট্যাংকযুক্ত পরিবহন যান হইতে কোনো উড়োজাহাজে জ্বালানি ট্যাংক-এ পেট্রোলিয়াম খালাসের ক্ষেত্রে অথবা প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক আরোপিত শর্ত সাপেক্ষে এই বিধির বিধান প্রযোজ্য হইবে না।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।