RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৪৮ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৪৮

নৌযানের মাস্টার বা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়ী হওয়া

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) পেট্রোলিয়াম বহনকারী প্রত্যেক জাহাজ বা বিধি ৩৮ এর অধীন সনদপ্রাপ্ত নৌযানের মাস্টার অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিম্নবর্ণিত বিষয়সমূহের জন্য দায়ী থাকিবে, যথা:-

(ক) পেট্রোলিয়াম ভর্তিকরণ এবং খালসকরণের পূর্বে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে সকল প্রকার সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ;

(খ) প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক অনুমোদিত বিশেষ ধরনের নিরাপত্তা সরঞ্জামাদি (যেমন- হেলমেট, গ্যাস- মাস্ক, চশমা, ইত্যাদি) পরিধান না করিয়া কোনো ব্যক্তি জাহাজের ট্যাংক-এ বা কোনো আবদ্ধ স্থানে যেখানে পেট্রোলিয়াম বাষ্প বিদ্যমান আছে বলিয়া ধারণা করা হয় সেই স্থানে প্রবেশ করিতে পারিবে না, যদি না উক্তরূপ ট্যাংক বা আবদ্ধ স্থান প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক, পেট্রোলিয়াম বাষ্প পরীক্ষণ সরঞ্জামের সাহায্যে পরীক্ষা করিয়া এই মর্মে প্রত্যয়নপত্র প্রদান করেন যে, উক্ত ট্যাংক বা আবদ্ধ স্থান পেট্রোলিয়াম বা পেট্রোলিয়াম বাষ্প মুক্ত;

(গ) পেট্রোলিয়াম অথবা পেট্রোলিয়াম বাষ্প ধারণকৃত নৌযানের কোনো অংশ বা ফিটিং হট ওয়ার্ক দ্বারা নির্মাণ করা যাইবে না, যদি না উহা প্রধান বিস্ফোরক পরিদর্শক পেট্রোলিয়াম বাষ্প পরীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করিয়া প্রত্যয়নপত্র প্রদান করেন যে, নৌযানের উক্ত অংশ পেট্রোলিয়াম বাষ্প বা পেট্রোলিয়াম মুক্ত;

(ঘ) কার্গো হিসাবে ট্যাংক-এ পেট্রোলিয়াম বহনকারী কোনো নৌযান- (অ) অন্যান্য জাহাজের নিরাপদ এলাকার মধ্যে আসিতে পারিবে না, যদি না উহা কোনো অয়েল বার্থের দিকে না যায় অথবা উহা প্রধান বিস্ফোরক পরিদর্শক বাষ্প পরীক্ষণ সরঞ্জামের সাহায্যে পরীক্ষা করিয়া এই মর্মে প্রত্যয়নপত্র প্রদান করেন যে, উক্ত নৌযানের ট্যাংক, কপারড্যাম, পাম্প রুম বা নৌযানের কোনো আবদ্ধ স্থান পেট্রোলিয়াম বাষ্প মুক্ত; (আ) কোনো ড্রাই ডকে যাইতে পারিবে না, যদি না দফা (খ) তে বর্ণিত প্রত্যয়নপত্র প্রদান করা হয়; (ই) প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রে উহার মেয়াদ এবং পালনীয় শর্তাবলি উল্লেখ থাকিতে হইবে; (ঈ) ট্যাংক-এর ঢাকনা অথবা হ্যাচ খুলিতে বা খালাসের সময় উন্মুক্ত লোহা বা স্টীল বিশিষ্ট কোনো জুতা পরিধান করিয়া নৌযানের ডেকে চলাফেরা করা যাইবে না।

(২) উপ-বিধি (১) এর অধীন কোনো পরীক্ষার জন্য জাহাজের মাস্টার বা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদান করিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।