RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৭ · দ্বিতীয় অধ্যায় — সাধারণ বিধানাবলি
বিধি১৭

ধারণপাত্র অনুমোদন

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) প্রথম শ্রেণির পেট্রোলিয়ামের জন্য ১ (এক) লিটারের অধিক এবং দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণির পেট্রোলিয়ামের জন্য ৫ (পাঁচ)লিটারের অধিক ধারণক্ষমতাসম্পন্ন ধারণপাত্রের শ্রেণি এবং প্রকার প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক অনুমোদিত হইতে হইবে।

(২) ধারণপাত্রের অনুমোদনের জন্য উহার শ্রেণি, নির্মাণ উপকরণের বর্ণনা, নির্মাণ প্রণালী ও ধারণক্ষমতা উল্লিখিত নির্দিষ্ট স্কেলে অংকিত ১২ (বার) সেট নকশা এবং সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদানপূর্বক প্রধান বিস্ফোরক পরিদর্শকের নিকট আবেদন দাখিল করিতে হইবে।

(৩) প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণাধীন ধারণপাত্র বা আধারের ক্ষেত্রে এই বিধির বিধানাবলি প্রযোজ্য হইবে না।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।