RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৬৪ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৬৪

স্টীম অথবা মোটর নৌযানে পেট্রোলিয়াম বহন

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

স্টীম অথবা মোটর চালিত নৌযান বিশেষভাবে নির্মিত না হইলেও নিম্নবর্ণিত শর্তাবলি পরিপালন সাপেক্ষে উক্ত নৌযান পেট্রোলিয়াম বহন করিতে পারিবে, যথা:-

(ক) পেট্রোলিয়াম গ্যাস প্রতিরোধী এবং স্বয়ংসম্পূর্ণ রূপে আবদ্ধ কোনো কক্ষ বা বিধি ৫৯ অনুসারে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা সম্পন্ন নৌযানের খোলে অথবা বিধি ৬৫ অনুসারে নৌযানের ডেকে বহন করা হইলে;

(খ) প্রথম শ্রেণির পেট্রোলিয়াম বিধি ১৭ ও বিধি ১৮ এর বিধানাবলি পালন সাপেক্ষে কোনো ধারণপাত্রে ধারণ করা হইলে;

(গ) কার্গো ভর্তি অথবা খালাস করার সময় অথবা নৌযানের হ্যাচ বন্ধ অবস্থায় অথবা ডেকের কোনো স্থান অনাবৃত থাকিলে ধূমপান, আগুন অথবা যে কোনো ধরনের বাতি যাহাতে ব্যবহার করা না হয়, সেই সম্পর্কে বিশেষ সতর্কতা অবলম্বন করা হইলে;

(ঘ) প্রথম শ্রেণির পেট্রোলিয়াম ধারণপাত্র নৌযানের পেট্রোলিয়াম বাষ্পমুক্ত কক্ষে নিরাপদভাবে বন্ধ করিয়া রাখা হইলে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।